মোহাম্মদ শওকত আকবার

মোহাম্মদ শওকত আকবার

লেখক • কবি • প্রযুক্তি উদ্ভাবক • কন্টেন্ট নির্মাতা

শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার এক নিরন্তর প্রচেষ্টা।

আমি মোহাম্মদ শওকত আকবার…

একজন লেখক, কবি, প্রযুক্তি উদ্ভাবক আর কন্টেন্ট নির্মাতা— সবকিছু মিলিয়ে নিজেকে বলি, একজন সৃষ্টিশীল যাযাবর।

আমার গল্প

শব্দের প্রেমে পড়ি সেই ছোটবেলায়। আর সেখান থেকেই লেখালেখির শুরু। সময়ের সঙ্গে সেই ভালোবাসায় সৃষ্টি হয় পদ্য, গদ্য আর উপন্যাসের। ছাত্রাবস্থায় সেই সব লেখা প্রকাশ হতো বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে।

“নিলীমার নীল কষ্ট” নামে একটি উপন্যাসও প্রকাশ হয়েছিল কলেজ জীবনে।

এরপর সময় গড়ায়। প্রবেশ করি কোডিংয়ের জগতে। সেটাও এক ধরনের কাব্য—শুধু শব্দের বদলে সেখানে থাকে ফাংশন, লজিক আর ডিজাইন।

“শব্দের জায়গায় কখনো আসে কোড, কিন্তু সৃষ্টির আনন্দটা একই থাকে।”

এরপর সুদীর্ঘ দুই যুগ লেখালেখির বিরতি। ২০২২ সালে আবার ফিরে আসি কলম ও কাগজের জগতে। বাংলা ভাষার বিভিন্ন ব্লগে শুরু হয় লেখালেখি।

২০২৪ সালের আগস্টে একটি ব্লগে আমার একটি কবিতা প্রকাশিত হয়। তিন দিন দৃশ্যমান থাকার পর কবিতাটি হারিয়ে যায়। কষ্ট পেয়েছিলাম।

আর সেখান থেকেই অন্য ব্লগে লেখা প্রকাশে এক ধরনের বিরতি আসে। এরপর থেকে আমার লেখা ও সৃষ্টিগুলো নিজের আঙিনায় সংরক্ষণ শুরু করি।

আমার নিজস্ব আঙিনা

SHOWKATBD.COM

শব্দ আর কোডের মিলনে গড়ে ওঠা আমার নিজের তৈরি একটি বাংলা প্ল্যাটফর্ম— যেখানে সংরক্ষিত আছে আমার চিন্তা, চেতনা, ভালোবাসা ও প্রযুক্তির প্রয়োগ।

আমার প্ল্যাটফর্মে প্রবেশ করুন →
আমার লেখার জগৎ

আমার লেখালেখির বিভিন্ন ধারা ও ভাবনার জগতকে আলাদা আলাদা আঙিনায় সাজিয়ে রেখেছি।

শওকত আকবারের কবিতার ঝুড়ি
আমার লেখা কবিতার ঝুড়ি— অনুভূতি, জীবন ও সময়ের নানা রঙ।
এলোমেলো ভাবনার দশ দিগন্ত
ব্যঙ্গ, রসিকতা ও বাস্তবতার মিশেলে লেখা গদ্যের সমাহার।
যে গল্প কেউ লেখেনি
ছোট ছোট কথায় জীবনের বাস্তবতার নানা প্রতিচ্ছবি।
আল-ইসলাম
যেখানে আত্মা খোঁজে সত্যের আলো, আর কলম ছুঁয়ে যায় কুরআনের ছায়া।
ইতিহাস-ঐতিহ্য
স্মৃতি নয়, ইতিহাস— যার ছায়ায় গড়ে ওঠে সময় ও মানুষ।
আমার ভাবনা

আমি বিশ্বাস করি, প্রযুক্তি আর সাহিত্য মানুষের উপকারে আসতে পারে—যদি আমরা সেগুলোকে সহজ, সুন্দর ও মানুষের উপযোগী করে উপস্থাপন করতে পারি।

✍️ লিখি ভাবনাকে শব্দে রূপ দিই
💻 কোড করি প্রযুক্তিকে মানুষের কাছে সহজ করি
💭 ভাবি জীবন ও সময়কে নিজের মতো দেখি

তাই আমি চেষ্টা করি প্রযুক্তিকে মানুষের উপযোগী করে তুলতে এবং সাহিত্যের ভেতর দিয়ে নিজের একটি ভাবনার সুন্দর, দৃষ্টিনন্দন স্বপ্নের জগত সৃষ্টি করতে।

আমি — আমার সৃষ্টির ভেতরে

আমি মোহাম্মদ শওকত আকবার…

শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার এক নিরন্তর প্রচেষ্টা। আমি লিখি, কোড করি, ভাবি— এবং আপনাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি।

আমি শওকত আকবার… →