ফাগুন আমার অ আ – শওকত আকবার

পড়তে ১ মিনিট

ফাগুন আমার অ আ
-মোহাম্মদ শওকত আকবার

ফাগুন আমার মায়ের বসন
টুকটুকে লাল শাড়ি
ফাগুন আমার বোনের হাসি
ইচ্ছে স্বপ্ন ঘুড়ি।

ফাগুন আমার প্রিয়ার কন্ঠে
গুন-গুন-গুন গীত,
ফাগুন আমার দস্যি ছেলের
শান্তি সুখের নীদ।

ফাগুন আমার কৃষ্ণচুড়ায়
ভাইয়ের বুকের খুন
ফাগুন আমার অ আ
৮ই ফাল্গুন।

ফাগুন আমার অ আ – শওকত আকবার

ফালগুন আমার ভাষার মাস। রক্ত বিন্দু দিয়ে কেনা ভাষার মাস।

সৃষ্টি – 24.02.2026

শওকত আকবারের অ-কবিতার সংকলন পড়তে ক্লিক করুন

ফাগুন আমার অ আ - শওকত আকবার
☆☆☆☆☆ 0 / ৫ (0 টি রিভিউ)
★★★★★

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউটি আপনিই দিন!

মোহাম্মদ শওকত আকবার

আমি মোহাম্মদ শওকত আকবার… একজন লেখক, কবি, প্রযুক্তি উদ্ভাবক আর কন্টেন্ট নির্মাতা – সবকিছু মিলিয়ে নিজেকে বলি, একজন সৃষ্টিশীল যাযাবর। শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার এক নিরন্তর প্রচেষ্টা। showkatbd.com আমার নিজের তৈরি একটি প্ল্যাটফর্ম – যেখানে আমি সংরক্ষন করেছি আমার চিন্তা, চেতনা, ভালোবাসা আর প্রযুক্তির প্রয়োগ। শব্দ আর কোডের মিলনে এক ব্যতিক্রমধর্মী বাংলা প্লাটফর্ম। আমি লিখি, কোড করি, ভাবি, এবং আপনাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। প্রযুক্তি, সাহিত্য, ধর্ম - এক আঙিনায় সকল কিছু।