🎭 বিধর্মী আজ মানুষের পরিচয়
পাওয়া ভীষণ ভার,
হিন্দু, মুসলিম, খ্রিস্টান আছে
নেই মানুষ, মানুষের হাহাকার।
ধার্মিক আছে, ধর্মও আছে
সমগ্র দুনিয়ায়,
বিলীন সেথায় মানব জাতি
ধার্মিকের উন্মাদনায়।
আসমানি গ্রন্থ, পাঠে ব্যস্ত
ধর্মগুরুরা সব,
ধর্মের সৈনিক ধর্ম প্রতিষ্ঠায়
চলাচ্ছে তাণ্ডব।
মনুষত্ব ভোলা ধার্মিকেরা দিচ্ছে পরিচয়ের স্লোগান।
স্বগোত্রীয় সমস্বরে-
ধর্ম নিয়ে উল্লাস করে,
মানব খুনের সাগর রচেছি
দুনিয়াটা জুড়ে।
কোথায় মানুষ, আছে শুধুই
হিন্দু, মুসলিম, খ্রিস্টান,
আপন ধর্মের সাচ্চা সৈনিক
পাঠে ব্যস্ত গীতা, বাইবেল, কোরআন।
সর্বদা গাই সমস্বরে
নিজ ধর্মের গান।
ভুলে সাম্য, মানবতা
করে খান খান।
ধর্ম মানে, গ্রন্থও পাঠে
মানে কি প্রভুর ফরমান?
বিধর্মী বধে উৎফুল্ল ক্রোধে
দেয় স্বীয় জান কুরবান।
মানুষ নয় তারা বিধর্মী
স্বগোত্রীয় নয়,
স্রষ্টার সৃষ্টি মানুষের আজ
বিধর্মী পরিচয়।
সৃষ্টি – 02.03.2026
✨ showkatbd.com/-%E0%A6%8F%E0%A6%B0 অফিসিয়াল প্রকাশনা
এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউটি আপনিই দিন!


