সদা মিথ্যে কথা বলো – শওকতের অ-কবিতা

পড়তে ২ মিনিট

সদা মিথ্যে কথা বলো
-মোহাম্মদ শওকত আকবার

সত্য কথা কেনো বলো
সত্য ধরায় গায়ে জ্বালা,
সত্য ছুঁড়ো যোজন দূরে
মিথ্যা বলো খোলামেলা।

সত্য রাখো পায়ের তলায়
সত্য রাখো নর্দমায়,
সত্য রাখে ভল্টে ভরে
কেউ না দেখে দিনের আলোয়।

সত্য তোমার নিজের তরে
কখনো কি লাগে কাজে?
বাবার পেশা দিন মজুরী
বলছো কি এই সমাজে?

সত্য কেনো বলতে যাবে
সত্যের চলে প্রহসন,
শ্রেষ্ঠ জাতি, করিতকর্মা
চোরদের দিও বিশেষণ।

ঘুষ নেওয়া সুদ খাওয়া
নয়তো এসব হীন কাজ,
জুয়া খেলো, বাঈজী নাচাও
নিষ্প্রয়োজন রোজা নামাজ।

পীরের চরণে সেজদা করো
মানো তার ফরমান,
চেল চেলাইয়া বেহেশত পাবে
ফ্রি হুর গেলমান।

দেশের সেবা করবে তুমি
দেখবে সাড়া বিশ্বময়,
নিজের স্বার্থ জিন্দা রাখতে
মানব হত্যায় কি আর হয়।

ধোকাবাজি, মোনাফেকী
মিথ্যে কথার ঝংকারে,
ধুলির ধরায় এ জন্মটা
যেও তুমি ধন্য করে।

সত্য কেনো বলবে তুমি
বাড়া ভাতে দিবে নুন,
সবার সাথে মিলিয়ে গলা
গাইবে তুমি অ-সত্যের গুন।

যদু মধু, দেশের সেবক
সমাজের অলংকার,
বেশ্যাও আজ টাকার ভারে
দেখায় দিনে অহংকার।

তাদের মুখেই জ্ঞানের কথা
জ্ঞানী থাকে লুকিয়ে,
জ্ঞাণীর নাই অর্থ কড়ি
তাইতো বেড়ায় পালিয়ে।

অসত্য গায়ের জোড়ে
সত্য দিছে খেদিয়ে,
সত্য বলে মনের ক্ষোভ
কেনো দাও বাড়িয়ে।

সত্য বিষম তেতো লাগে
বুঝেও কেনো মানোনা,
গিরগিটি হয়ে কেনো
জন্ম নিতে পারলেনা।

সত্য গেছে বনবাসে
সত্যের নেই রোল,
সমাজ জুড়ে বাজে তাই
মিথ্যার ডামাডোল।

মন্ত্রী এম্পি সরকারী লোক
ধার ধারনা সত্যের
আম জনতার সত্য কথাই
রূপ নেয় যে মিথ্যের।

সত্য ছেড়ে মিথ্যের সাথেই
সকলের সহবাস,
সত্য বলে সমাজের
করোনা তুমি সর্বনাশ।

সদা মিথ্যে কথা বলো – শওকতের অ-কবিতা

সৃষ্টির উৎস:
সদা মিথ্যে কথা বলো – সমাজের ভণ্ডামি, মিথ্যা প্রচার ও মুখোশধারী বাস্তবতাকে ব্যঙ্গাত্মক ভাষায় উপস্থাপণ। যেখানে জাতি আজ নিমজ্জিত মিথ্যার নোংরা চোরাবালিতে।

সৃষ্টি – 24.02.2026

শওকত আকবারের অ-কবিতার সংকলন পড়তে ক্লিক করুন

সদা মিথ্যে কথা বলো – শওকতের অ-কবিতা
☆☆☆☆☆ 0 / ৫ (0 টি রিভিউ)
★★★★★

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউটি আপনিই দিন!

মোহাম্মদ শওকত আকবার

আমি মোহাম্মদ শওকত আকবার… একজন লেখক, কবি, প্রযুক্তি উদ্ভাবক আর কন্টেন্ট নির্মাতা – সবকিছু মিলিয়ে নিজেকে বলি, একজন সৃষ্টিশীল যাযাবর। শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার এক নিরন্তর প্রচেষ্টা। showkatbd.com আমার নিজের তৈরি একটি প্ল্যাটফর্ম – যেখানে আমি সংরক্ষন করেছি আমার চিন্তা, চেতনা, ভালোবাসা আর প্রযুক্তির প্রয়োগ। শব্দ আর কোডের মিলনে এক ব্যতিক্রমধর্মী বাংলা প্লাটফর্ম। আমি লিখি, কোড করি, ভাবি, এবং আপনাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। প্রযুক্তি, সাহিত্য, ধর্ম - এক আঙিনায় সকল কিছু।