ইসলামী সম্ভাষণ ‘সালাম’ – ইতিহাস, শিক্ষা ও গুরুত্ব

জুলাই 27, 2025

মোহাম্মদ শওকত আকবার·জুলাই 27, 2025 আল-ইসলাম
পড়তে ৭ মিনিট
ইসলামী সম্ভাষণ 'সালাম' - ইতিহাস, শিক্ষা ও গুরুত্ব

ইসলামী সম্ভাষণ ‘সালাম’ – ইতিহাস, শিক্ষা ও গুরুত্ব – শওকত আকবার

এক মুসলমান আরেক মুসলমানকে অভিবাদন ও সম্ভাষণ জানানোর ইসলামী রীতি হচ্ছে السلام عليكم ’আসাসালামু আলাইকুম’ বলে সম্বোধন করা। যার অর্থ হচ্ছে – আপনার উপর শান্তি বর্ষিত হোক। যাকে এই সম্ভাষণ করা হবে তিনিও প্রতিত্তোরে বলবেন – وعليكم السلام ‘ওয়া আলাইকুমুস্ সালাম‘ । যার অর্থ – আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এটি কেবল একটি শুভেচ্ছা বাক্য নয়, এটি দোয়া, সুন্নাত, এবং ভ্রাতৃত্বের প্রতীক।

এই সম্ভাষনের প্রচলন কবে বা কখন হয়েছিলো বা কে সর্ব প্রথম কাকে সালাম দিয়েছিলেন, সে সালামের উত্তরই বা ছিল কী ? সে বিষয়েই আমাদের ছোটটো এই আলোচনা।

সালামের সূচনা কোথা থেকে?

সর্বপ্রথম সালাম দেন প্রথম মানব ও নবী হজরত আদম আলাইহিস সালাম। স্বয়ং আল্লাহ্ পাক তাঁকে সালাম আদান-প্রদানের পদ্বতি শেখান। যা তাঁর পরে আগত সকল বনি আদমের জন্য ছিলো অভিবাদন। হাদীসের বর্ণনা থেকে প্রমানিত – হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তা’য়ালা আদম কে সৃষ্টি করলেন।  তাঁর উচ্চতা ছিলো ষাট হাত। আল্লাহ তায়ালা তাঁকে বললেন, যাও, বসে থাকা ঐ ফেরেশতাদের দলকে সালাম দাও এবং তারা তোমার সালামের কি জবাব দেয় তা মনোযোগরে সাথে শ্রবন করো। কেনোনা এটাই হবে তোমার ও তোমার সন্তানদের সম্ভাষন।

ইসলামী সম্ভাষণ 'সালাম' - ইতিহাস, শিক্ষা ও গুরুত্ব

আদম ফেরেশতাদের গিয়ে বললেন – السلام عليكم – ‘আসসালামু আলাইকুম’ আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ফেরেশতাগণ জবাব দিলেন – السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللهِ আসসালামু আলাইকা ওয়া রহমাতুল্লাহ : আপনার উপরও শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। ফেরেশতাগণ ‘ওয়া রহমাতুল্লাহি’ সংযোজন করলেন। যে ব্যক্তি বেহেশতে যাবে সেই হবে আদম এর আকৃতি বিশিষ্ট। সেই থেকে অদ্যবধি পর্যন্ত মানুষের দেহের আকুতি ক্রমাগত হ্রাস পেয়ে আসছে। (বুখারী, মুসলিম)

এই সালামের আদান-প্রদানই হয়ে উঠলো মানবজাতির সৌহার্দ্যমূলক অভিবাদন।

সালাম কিভাব দিতে হয় ?

السلام عليكم – আস্সালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের সমাজে প্রায়ই আমরা সালামালেকুম, সালামালাইকুম – এভাবে উচ্চারণ করে থাকি। যা আরবী ব্যাকরণ অনুসারে ভুল। যা আসলেই ঠিক নয়। উচ্চারনের কারনে এর অর্থ সম্পূর্নরুপে পরিবর্তন হয়ে যায়। অনেক সময় যার অর্থ এমন হয় যে – আপনি ধ্বংস হয়ে যান।

আমরা শান্তির বদলে ধ্বংস কামনা করছি । যা মোটেই উচিত নয়। সুতরাং এই সম্ভাষনের ক্ষেত্রে আমাদের প্রকৃত উচ্চারন করাটাই বাঞ্চনীয়।

যদি আরবী ভাষায় বিন্দুমাত্র জ্ঞান না থেকে থাকে তাহলে আমাদের সকলেরই জচিত হবে আরবী ভাষায় দক্ষ কারো কাছ থেকে আরবী ভাষার তালিম নেয়া। সেক্ষেত্রে কোরআন, হাদীসও শুদ্ধ ভাবে অধ্যয়ন করতে পারবো এবং প্রকৃত অর্থও জানার ক্ষেত্রে আমাদের অনেকাংশে সহজ হবে। অনুবাদ পড়ে কখনোই কোরান হাদীসের প্রকৃত ভাব অনুধাবন করা আমাদের পক্ষে সম্ভব নয়।

সুতরাং সালামের সঠিক উচ্চারণ আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং এটি জানা ও চর্চা করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত।

সালাম কিভাবে নিতে হয় ?

সালাম নেয়ার ক্ষেত্রেও কখনো কখনো দেখা যায় যে, আমরা শুধুই মাথা ঝাকাই। মুখে কিছু উচ্চারন করিনা। বা বলে থাকি – ওয়ালাইকুম সালাম। আসলে উচ্চারন হবে – ওয়ালাইকুমুস সালাম। আপনার উপরেও শান্তি বর্ষিত হোক।

সালামের জবাব দেওয়া – ইবাদত ও দায়িত্ব

সালাম দেওয়া সুন্নাত। আর ‍এই সালামের জবাব প্রদান ওয়াজিব বা আবশ্যিক। কেউ সালামের জবাব না দিলে গুনাহগার হবে। সুতরাং বলা চলে, সালাম এক প্রকার ইবাদত ও সাওয়াবের কাজ।

কোরআনে সালামের গুরুত্ব

সুরা নিসা (আয়াত ৮৬):

সালাম সম্পর্কে কোরআনের ঘোষণা وَ اِذَا حُیِّیۡتُمۡ بِتَحِیَّۃٍ فَحَیُّوۡا بِاَحۡسَنَ مِنۡهَاۤ اَوۡ رُدُّوۡهَا ؕ اِنَّ اللّٰهَ کَانَ عَلٰی کُلِّ شَیۡءٍ حَسِیۡبًا আর যখন তোমাদেরকে অভিবাদন করা হয় (সালাম দেওয়া হয়), তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন কর অথবা ওরই অনুরূপ কর। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী।’ 

জান্নাতিদের অভিবাদনও ‘সালাম’ । আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। তাদেরকেও এ সালাম দেওয়ার মাধ্যমে অভিবাদন করা হবে। আল্লাহ তাআলা বলেন –

 (সুরা ইবরাহিম : আয়াত ২৩)

১. وَ اُدۡخِلَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ خٰلِدِیۡنَ فِیۡهَا بِاِذۡنِ رَبِّهِمۡ ؕ تَحِیَّتُهُمۡ فِیۡهَا سَلٰمٌ

যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে; যার তলদেশে নদীমালা প্রবাহিত; সেখানে তারা তাদের প্রতিপালকের অনুমতিক্রমে চিরস্থায়ীভাবে অবস্থান করবে; সেখানে তাদের অভিবাদন হবে ‘সালাম’।’

(সুরা যুমার : আয়াত ৭৩)

২. وَ سِیۡقَ الَّذِیۡنَ اتَّقَوۡا رَبَّهُمۡ اِلَی الۡجَنَّۃِ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوۡهَا وَ فُتِحَتۡ اَبۡوَابُهَا وَ قَالَ لَهُمۡ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَیۡکُمۡ طِبۡتُمۡ فَادۡخُلُوۡهَا خٰلِدِیۡنَ

আর যারা তাদের প্রতিপালককে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, ‘তোমাদের প্রতি সালাম (শান্তি), তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ কর।’ 

শেষ কথা

‘সালাম’ শুধু শব্দ নয়—এটি একটি অনুভূতি, একটি দোয়া, এবং একটি সুন্নাহ। এটি মুসলমানদের মধ্যে পারস্পরিক শান্তি, সম্মান ও ভ্রাতৃত্ব বাড়িয়ে তোলে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সালামের মাধ্যমে শান্তি ছড়াতে এবং সালামের আদব শিখে আমল করার এবং কোরআন সুন্নাহর উপর বেশি বেশি আমল করার তাওফিক দান করুন। আমিন।

আস্-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

ইসলামী সম্ভাষণ ‘সালাম’ – ইতিহাস, শিক্ষা ও গুরুত্ব
-শওকত আকবার
রচনা: মার্চ, ২০২৩

আরো পড়ুন:

    [author_sharebox]

    ☆☆☆☆☆ 0 / ৫ (0 টি রিভিউ)
    ★★★★★

    এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউটি আপনিই দিন!

    মোহাম্মদ শওকত আকবার

    আমি মোহাম্মদ শওকত আকবার… একজন লেখক, কবি, প্রযুক্তি উদ্ভাবক আর কন্টেন্ট নির্মাতা – সবকিছু মিলিয়ে নিজেকে বলি, একজন সৃষ্টিশীল যাযাবর। শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার এক নিরন্তর প্রচেষ্টা। showkatbd.com আমার নিজের তৈরি একটি প্ল্যাটফর্ম – যেখানে আমি সংরক্ষন করেছি আমার চিন্তা, চেতনা, ভালোবাসা আর প্রযুক্তির প্রয়োগ। শব্দ আর কোডের মিলনে এক ব্যতিক্রমধর্মী বাংলা প্লাটফর্ম। আমি লিখি, কোড করি, ভাবি, এবং আপনাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। প্রযুক্তি, সাহিত্য, ধর্ম - এক আঙিনায় সকল কিছু।

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।