অপূর্ণতার আর্তনাদ – শওকত আকবারের অ-কবিতা

পড়তে ১ মিনিট

অপূর্ণতার আর্তনাদ | শওকত আকবারের অ-কবিতা

আমরা,
পেয়েছি অনেক, জমিয়েছি অনেক
তবুও অপুর্ণতা,
পাবো আরো, পেতে হবে আরো
চরম ব্যকুলতা?

আমাদের হৃদয়, লোভের কালিমায়
টই-টম্বুর,
অন্যায়, অধর্ম, আমাদের বর্ম
সারাগাত্র ভরপুর।

অর্থের পাহাড়, সম্পদের বাহার
আত্ম চাহিদা,
পেটের ক্ষুধো মেটে যায় হায়
মেটে না লোভের ক্ষুধা।

হারিয়েছি বোধ, ইব্লিশের ক্রোধ
ধর্ষণ করছে আমাদের,
মনুষ্যকুল হারিয়ে দুকুল
কবর রচেছি মনুষ্যত্বের।
মানবতা, ন্যায়-সততা,
হয়েছে সমাহিত,
শাম্য, ধর্ম
দূরন্ত বেগে পলায়নরত।

প্রভু দয়াময়, হওগো সহায়
লোভ-কামনা করে দাও দূর,
পংকিলতা, সকল অসাড়তা
করতে পারি চুড়।

সিনা চাক করে, পবিত্র করে
জনম দাও ফের,
তানা হলে প্রবু, খাবো হাবু ডুবু
ছাড় দিবেনা অগ্নি দোজখের।
ওগো অন্তর্যামী, আদমকে তুমি
করেছিলে মাপ,
তারই সন্তান, আমরা ইনসান
করছি অনুতাপ।

সকলে
করি ফরিয়াদ, তুলে দুই হাত
বিচার দিনের স্বামী,
করোনা আসামি,
মার্যনা করো সকল অপরাধ।

নবী মোহাম্মদ
“তোমার মহব্বত”,
যার উছিলায় সৃজিছো দোজাহান,
তারই উম্মত,
আমরা কম্বখত,
নামধারী মুসলমান।

অপূর্ণতার আর্তনাদ – শওকত আকবারের অ-কবিতা

আমরা অনেক পেয়েও অপূর্ণ। এই চিরন্তন দ্বন্দ্বকে কেন্দ্র করে রচিত এই অ-কবিতা “অপূর্ণতার আর্তনাদ”। লোভ, অর্থপিপাসা, মানবতার অবক্ষয় ও বিচার দিনের অনুতাপ — সব মিলিয়ে এটি এক গভীর আত্মজিজ্ঞাসা।

– সৃষ্টি – 29/01/2025
অপূর্ণতার আর্তনাদ
☆☆☆☆☆ 0 / ৫ (0 টি রিভিউ)
★★★★★

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউটি আপনিই দিন!

মোহাম্মদ শওকত আকবার

আমি মোহাম্মদ শওকত আকবার… একজন লেখক, কবি, প্রযুক্তি উদ্ভাবক আর কন্টেন্ট নির্মাতা – সবকিছু মিলিয়ে নিজেকে বলি, একজন সৃষ্টিশীল যাযাবর। শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার এক নিরন্তর প্রচেষ্টা। showkatbd.com আমার নিজের তৈরি একটি প্ল্যাটফর্ম – যেখানে আমি সংরক্ষন করেছি আমার চিন্তা, চেতনা, ভালোবাসা আর প্রযুক্তির প্রয়োগ। শব্দ আর কোডের মিলনে এক ব্যতিক্রমধর্মী বাংলা প্লাটফর্ম। আমি লিখি, কোড করি, ভাবি, এবং আপনাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। প্রযুক্তি, সাহিত্য, ধর্ম - এক আঙিনায় সকল কিছু।