ভালোবাসাহীন আমার পৃথিবী – ভালোবাসার শূন্যতা ও একাকিত্বের কবিতা

পড়তে ২ মিনিট

ভালোবাসাহীন আমার পৃথিবী – ভালোবাসার শূন্যতা ও একাকিত্বের কবিতা। কবির মর্মস্পর্শী অনুভূতির গল্প, যেখানে ভালোবাসা শুধুই ধোঁয়াশা – হাত বাড়ালেই মিলিয়ে যায়। যা এক ধরণের “আত্ম-অন্বেষণ”। কবি নিরন্তর খুঁজে ফিরছেন এমন কিছু যা হয়তো কখনো ছিলই না, বা সমাজের নিষ্ঠুর জালেই তা হারিয়ে গেছে।

ভালোবাসাহীন আমার পৃথিবী | শওকত আকবার

আমি আজো অপেক্ষা করি এক মুঠো ভালোবাসার জন্য,
তৃষ্ণার্ত কাকের মতো আমি আজো খুঁজে ফিরে ভালোবাসার ছিটেফোটা,
সুদুর নিলাকাশে বিচরন করা চিলের মতো তিক্ষ্ণ দৃষ্টিতেও মাটির বুকে খুঁজে ফিরি এক মুঠো ভালোবাসা,
ক্ষুধার্ত সিংহের ন্যায় ওৎ পেতে বসে আছি এক ফোটা ভালোবাসার জন্য,
কোথায় ভালোবাসা?

জনে জনে খুঁজি ফিরি ভালোবাসা,
সুর্যোদয় থেকে সূর্যাস্থ পর্যন্ত খুঁজে ফিরি ভালোবাসা,
হাটে ঘাটে মাঠে,
রক্ত হতে রক্তে, জনে জনে,
একই মায়ের পেট হতে জন্ম নেয়া ভ্রাতা আর ভগ্নিতে,
কোথায় ভালোবাসা?

সুনীল গাংগুলির ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি কবিতার মত
আমারো তেতাল্লিশ, কেউ আমায় ভালোবাসলোনা,
কেউ একজন বলেছিলো, অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায়..
আমিও কিনেছিলাম,
সাড়ে তিন কোটি টাকায়ও মিলেনি ভালোবাসা,
কোথায় ভালোবাসা?

খুঁজে ফিরি, আমি খুঁজে ফিরি,
আশায় বান্ধি বুক, হয়তো কেউ ভালোবাসবে, বাসেনা, কেউনা।
কোথায় ভালোবাসা? অদেখা ভালোবাসা..

হায়রে ভালোবাসা..
কোথায় তুমি?
কোথায় তোমার ঠিকানা?

নেই, কোতথাও নেই,
আমার রাজ্যে ভালোবাসা উধাও,
ভালোবাসাহীন আমার এই পৃথিবী

পদ্য সৃষ্টি : ১২.১২.২০২৪

শওকত আকবারের আরো অকবিতা:

    ☆☆☆☆☆ 0 / ৫ (0 টি রিভিউ)
    ★★★★★

    এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউটি আপনিই দিন!

    মোহাম্মদ শওকত আকবার

    আমি মোহাম্মদ শওকত আকবার… একজন লেখক, কবি, প্রযুক্তি উদ্ভাবক আর কন্টেন্ট নির্মাতা – সবকিছু মিলিয়ে নিজেকে বলি, একজন সৃষ্টিশীল যাযাবর। শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার এক নিরন্তর প্রচেষ্টা। showkatbd.com আমার নিজের তৈরি একটি প্ল্যাটফর্ম – যেখানে আমি সংরক্ষন করেছি আমার চিন্তা, চেতনা, ভালোবাসা আর প্রযুক্তির প্রয়োগ। শব্দ আর কোডের মিলনে এক ব্যতিক্রমধর্মী বাংলা প্লাটফর্ম। আমি লিখি, কোড করি, ভাবি, এবং আপনাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। প্রযুক্তি, সাহিত্য, ধর্ম - এক আঙিনায় সকল কিছু।

    মন্তব্য করুন