আপনের মুখোশে স্বার্থন্বেষী – বুকে শুয়ে কোলে ছুড়ি

পড়তে ৩ মিনিট

আপনের মুখোশে স্বার্থন্বেষী – বুকে শুয়ে কোলে ছুড়ি – চিরায়ত বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত একটি প্রবাদ বাক্য। যা আসলেই প্রবাদ বাক্যই নয় বটে, বাস্তব জীবনে ভুক্তভোগীর বুক ফাটানো বিলাপ। মিষ্টি কথার আড়ালে মুখোশধারী মানুষদের আসল রূপ এবং সমাজের নির্মম বাস্তবতা নিয়ে একটি জীবনমুখী আত্মউপলব্ধিমূলক প্রবন্ধ।

আমাদের চারপাশের সমাজটা বাইরের থেকে যতখানি চোখধাঁধানো দেখায়, আসলে ভেতরে ভেতরে ঠিক ততখানিই ক্ষয়ে গেছে, পচে গেছে। প্রযুক্তির কল্যাণে বিশ্ব আজ আংগুলের ডগায়, সব কিছুই হাতের মুঠোয়। কিন্তু একটা চরম সত্য আমরা প্রায়ই এড়িয়ে চলি আর তা হলো, আমাদের চারপাশে মানুষের অভাব নেই, অভাব শুধু খাঁটি মানুষের।

এই সমাজের বুকে এখন এমন এক শ্রেণির মানুষের চরম জয়জয়কার, যাদের মুখে মিষ্টি বাণী, অথচ অন্তরে বিষাক্ত স্বার্থপরতা। এই স্বার্থান্বেষী মানুষগুলোকে সহজে চেনা যায় না। এরা চরম নাটকীয়তায় পারদর্শী। তাদের মুখের হাসি, চোখের পানি – কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝাই যায় না। আপনার বিপদের সময় এদের কোনো খোঁজ পাবেন না, কিন্তু আপনার সুসময়ে তারা একদম সামনের সারিতে এসে দাঁড়াবে। এমন ভাব দেখাবে যেন আপনার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী জগতে আর দ্বিতীয়টি নেই।

আপনি যখন তাদের বিশ্বাস করে বুক খালি করে সব কথা বলবেন, ঠিক তখনই তারা গোপনে পরিমাপ করবে আপনার কোথায় আঘাত করলে আপনি সবচেয়ে বেশি ভেঙে পড়বেন। আপনি যাদের সবচেয়ে বেশি কাছে টেনে নেবেন, দিনশেষে তারাই আপনার পিঠে প্রথম ছুরিটা বসাবে।

বাস্তবতা এই যে, নিঃস্বার্থ সম্পর্ক খুঁজে পাওয়া যেন মরিচিকার অন্বেষণ করার মতো মতো কঠিন। বন্ধুত্ব, প্রেম, এমনকি পারিবারিক সম্পর্কের ভেতরেও ‘লাভ-ক্ষতির হিসেব’, স্বার্থের অন্বেষণ। যতক্ষণ পর্যন্ত আপনি কিছু দিতে পারবেন – তা হতে পারে টাকা, ক্ষমতা, সামাজিক অবস্থান বা কোনো সুযোগ-সুবিধা – ততক্ষণ পর্যন্ত এই মুখোশধারীরা আপনার কোল আলো করে বসে থাকবে। আর যেই মুহূর্তেই আপনার দেওয়া শেষ, বা আপনার কাছে তাদের আর কোনো সুবিধা নেওয়ার সুযোগ থাকবে না, ঠিক তখনই তারা তাদের আসলি রূপ দেখাবে। আপনি হবেন ওয়ান টাইম ব্যাবহার করা কনডমের মতোন।

আমাদের একটা চরম ভুল করি যে, আমরা আবেগ দিয়ে সব কিছু দেখি । অথচ এই নিষ্ঠুর বাস্তব দুনিয়ায় বেঁচে থাকতে হলে প্রয়োজন চরম চরম বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। কাউকে অতিরিক্ত বিশ্বাস করা আর নিজের চাবি অন্য কারো হাতে তুলে দেওয়া ্যেন একই কথা। যে মানুষটা আপনার সামনে অন্য কারো গীবত করছে বা ক্ষতি করার ফন্দি আঁটছে, মনে রাখবেন- সে আপনার অনুপস্থিতিতে অন্য কারো কাছে আপনারই ক্ষতি করতে বিন্দুমাতেও দ্বিধা করবে না।

তাই এই বিষাক্ত চক্র থেকে বাঁচার একমাত্র উপায় নিজের সীমানা নির্ধারণ করা। সবাইকে ভালোবাসুন, কিন্তু অন্ধের মতোন বিশ্বাস করার ভুল করবেন না। নিজের দুর্বলতা এবং গোপনীয়তা নিজের ভেতরেই সীমাবদ্ধ রাখুন। চাটুকারদের মিষ্টি কথায় না ভুলে তাদের আচরণ এবং অতীত রেকর্ড দিয়ে তাদের মূল্যায়ন করতে শিখুন।

মনে রাখবেন, জীবন যুদ্ধে একা লড়াই করা কোনো অপরাধ নয়, বরং তা অনেক নিরাপদ। কিন্তু বুকে শুয়ে কোলে ছুরি মারা মিথ্যে বন্ধু বা আপনজনদের সাথে নিয়ে চলার চেয়ে একা পথ চলা হাজার গুণ শ্রেয়। মুখোশ খুলে পড়ার আগেই নিজেকে সুরক্ষিত রাখাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা আর বুদ্ধিমানের মতোন কাজ।

আপনের মুখোশে স্বার্থন্বেষী – বুকে শুয়ে কোলে ছুড়ি – যা শুধুই আমার বেহুদা-প্যাঁচাল মাত্র। নির্মম কঠিন বাস্তবতা আমাকে যা শিখিয়েছে, তাই আমার লেখনিতে প্রকাশ পায়। যদি আমার সাথে কেউ একমত হয়ে থাকেন, আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না প্লিজ।

ভালো থাকবেন, জীবন নামের এই চলমান প্লাটফর্মে বাস্তবতার সাথে এগিয়ে যান। যদি বাস্তবতা বা বিবেক ভুলে আবেগে কদম ফেলেন তাহলে আপনারও এইসব মুখোশ পরা আপন জনদের কাছ থেকে ক্ষত বিক্ষত রক্তাক্ত হতে সেকেন্ড সময় লাগবে মাত্র।

★★★★★ 5 / ৫ (1 টি রিভিউ)
★★★★★

সেলিনা জাহান (কবি, লেখক) 11 অক্টোবর, 2026
★★★★★
ভালো লিখেছেন। শুভ কামনা রইলো।

মোহাম্মদ শওকত আকবার

আমি মোহাম্মদ শওকত আকবার… একজন লেখক, কবি, প্রযুক্তি উদ্ভাবক আর কন্টেন্ট নির্মাতা – সবকিছু মিলিয়ে নিজেকে বলি, একজন সৃষ্টিশীল যাযাবর। শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার এক নিরন্তর প্রচেষ্টা। showkatbd.com আমার নিজের তৈরি একটি প্ল্যাটফর্ম – যেখানে আমি সংরক্ষন করেছি আমার চিন্তা, চেতনা, ভালোবাসা আর প্রযুক্তির প্রয়োগ। শব্দ আর কোডের মিলনে এক ব্যতিক্রমধর্মী বাংলা প্লাটফর্ম। আমি লিখি, কোড করি, ভাবি, এবং আপনাদের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। প্রযুক্তি, সাহিত্য, ধর্ম - এক আঙিনায় সকল কিছু।

মন্তব্য করুন